ফুডপান্ডা ইনভয়েস ও পেআউট হিসাব

বাংলাদেশের রেস্তোরাঁর Foodpanda ইনভয়েস থেকে বিক্রি, কমিশন, ভ্যাট, কর্তন ও নিট প্রাপ্য টাকা দেখুন।

মোবাইল থেকে ইনভয়েস ডাউনলোড ও আপলোড

  1. পার্টনার পোর্টালে ঢুকুন

    ফোনের Safari বা Chrome থেকে Panda Partner পোর্টাল খুলুন। রেস্তোরাঁর পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করুন।

  2. ইনভয়েস বেছে নিন

    মেনুতে Invoices খুঁজুন। একাধিক আউটলেট থাকলে সঠিক আউটলেট বেছে নিন। এরপর মাস বা পেআউটের তারিখ বেছে নিন।

  3. ফাইল ফোনে সেভ করুন

    ডাউনলোড বোতাম চাপুন। ZIP পেলে সেটি সেভ করুন। আলাদা ফাইল পেলে একই ইনভয়েসের PDF ও Excel দুটোই সেভ করুন।

    iPhone · Files → Downloads
    Android · Files → Downloads

  4. টাকামিলায় আপলোড করুন

    ফাইল বেছে নিন চাপুন। Downloads থেকে ZIP ফাইলটি সরাসরি দিন, অথবা একই ইনভয়েসের PDF ও Excel একসঙ্গে বেছে নিন।

ফোনে মেনু দেখা না গেলে ব্রাউজারের মেনু থেকে Desktop Site চালু করুন। ফুডপ্যান্ডার ডাউনলোড ভিডিও

ইনভয়েস ও পেআউট নিয়ে সাধারণ প্রশ্ন

Foodpanda ইনভয়েসের কোন ফাইল আপলোড করব?

Panda Partner থেকে একই ইনভয়েসের PDF ও Excel (XLS বা XLSX) একসঙ্গে দিন। একাধিক পেআউটের জন্য Foodpanda থেকে ডাউনলোড করা ZIP সরাসরি আপলোড করুন।

কমিশন, ভ্যাট ও নিট পেআউট কীভাবে দেখব?

ফাইল আপলোড করার পর রিপোর্টে প্ল্যাটফর্ম কমিশন, ভ্যাট, বাতিল অর্ডার ও মোট কর্তনের হিসাব দেখুন। PDF ও Excel-এর অঙ্কে পার্থক্য থাকলে রিপোর্টে সেটি আলাদা করে দেখানো হয়।

Foodi ইনভয়েস কি টাকামিলায় ব্যবহার করা যাবে?

টাকামিলার ইনভয়েস বিশ্লেষণ Foodpanda ফাইল দিয়ে যাচাই করা হয়েছে। Foodi ফাইলের সমর্থন এখনো যাচাই করা হয়নি। Foodi-এর ইনভয়েস বা পেআউট স্টেটমেন্টের জন্য Foodi Partner পোর্টালে দেখুন।